• কিছুক্ষণের মধ্যেই চন্দ্রগ্রহণ, কলকাতায় কখন দেখা যাবে ব্লাড মুন?
    আজ তক | ০৩ মার্চ ২০২৬
  • দোল উৎসব উপভোগ করছেন রাজ্যবাসী। তার মধ্যেই ঘটবে মহাজাগতিক বিস্ময়। দোল পূর্ণিমার দিনেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। বিরল 'ব্লাড মুন' দেখতে উদগ্রীব সকলেই। কলকাতার আকাশে কখন দেখা যাবে? 

    কলকাতায় কখন দেখা যাবে?
    কলকাতায় মঙ্গলবার বিকেল ৫টা ৩৯ মিনিটে চাঁদ উঠবে। সে সময়েই দেখা যাবে চন্দ্রগ্রহণ। যদিও এ দেশের বেশির ভাগ অঞ্চলে তার আগেই গ্রহণ লেগে যাচ্ছে। কলকাতার আকাশে এক ঘণ্টা ৯ মিনিট ধরে ধরে দেখা যাবে গ্রহণ। 

    জেলায় জেলায় কখন গ্রহণ?
    > দার্জিলিঙে বিকেল ৫টা ৩৭ মিনিটে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই দেখা যাবে গ্রহণ। চলবে ১ ঘণ্টা ১১ মিনিট ধরে।
    > কোচবিহারে মঙ্গলবার বিকেল ৫টা ৩৩ মিনিট থেকে ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে দেখা যাবে গ্রহণ। 
    > মেদিনীপুরে বিকেল ৫টা ৪৪ মিনিটে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই দেখা যাবে গ্রহণ। চলবে ১ ঘণ্টা ৪ মিনিট ধরে।
    > মুর্শিদাবাদে ৫টা ৩৮ মিনিট থেকে ১ ঘণ্টা ১০ মিনিট ধরে দেখা যাবে গ্রহণ।

    সূর্যগ্রহণ যেমন খালি চোখে দেখা যায় না, চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সে রকম কোনও সমস্যা নেই। ফলে এ রাজ্য থেকে আজ খালি চোখেই উপভোগ করা যাবে গ্রহণ। চলবে দীর্ঘক্ষণ ধরে। সবচেয়ে বিরল মুহূর্তের সাক্ষী থাকা যাবে ৫৮ মিনিট ১৫ সেকেন্ড ধরে। ই সময় আকাশে খালি চোখে তাকালেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। বিকেল ৪টে ৫৮ মিনিট থেকে শুরু। দেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৩২ মিনিটে। খণ্ডগ্রাস দেখা যাবে রাত ৭টা ৫৩ মিনিট পর্যন্ত। 

    ব্লাড মুন
    পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না। বদলে লাল হয়ে ওঠে। পৃথিবীর বায়ুমণ্ডল যখন সূর্যের আলো গ্রহণ করে তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসরিত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে। তাই চাঁদকে গ্রহণের সময়ে গাঢ় কালচে লাল দেখা যায়। একেই বলা হয় ব্লাড মুন। মঙ্গলবার সেই ব্লাড মুনই দেখা যাবে ভারতে। 


     
  • Link to this news (আজ তক)