• রাজ্যে সংখ্যা বাড়ছে আধার সেবাকেন্দ্রের
    বর্তমান | ০৩ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ঢেলে সাজছে আধার সেবাকেন্দ্র। বর্তমানে বাংলায় মোট আটটি জেলায় আটটি আধার সেবাকেন্দ্র রয়েছে। সেই সংখ্যা বেড়ে ২২টি হতে চলেছে। মোট ২১টি জেলায় ওই সেবাকেন্দ্রগুলি চালু করবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। কেন্দ্রীয় সংস্থাটির চিফ এগজিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার জানিয়েছেন, সেবাকেন্দ্র বৃদ্ধির ফলে রাজ্যের মানুষ আরও সুষ্ঠুভাবে পরিষেবা পাবেন। প্রসঙ্গত, আধার সেবাকেন্দ্রগুলিতে একযোগে বহু মানুষ পরিষেবা পান।

    সেবাকেন্দ্রের গঠনগত তারতম্যের উপর ভিত্তি করে কোথাও একযোগে ২০০ মানুষ, কোথাও আবার প্রায় এক হাজার মানুষ পরিষেবা পেতে পারেন। সম্প্রতি আসানসোলের আধার সেবাকেন্দ্রটি ঘুরে দেখেন সিইও। আধার এনরোলেমেন্ট, ঠিকানা, ই-মেল বা ফোন নম্বর আপডেট, বাধ্যতামূলক আধার আপডেটের মতো পরিষেবাগুলি ঠিকমতো হচ্ছে কি না, খোঁজ নেন তিনি। এখানে পরিষেবা কেমন, সেই বিষয়ে মতামত নেন স্থানীয় মানুষদের থেকেও। দ্রুত পরিষেবা মিলছে কি না, সেই খোঁজও নেন তিনি। যদি কোনো গ্রাহকের কোনো অভিযোগ থাকে, তা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন ভুবনেশ কুমার।
  • Link to this news (বর্তমান)