• Breaking News Live: চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন, আতঙ্কে আত্মঘাতী ১ ব্যক্তি
    এই সময় | ০৪ মার্চ ২০২৬
  • বড় কড়াইয়ে খিচুড়ি রান্না করার সময়ে বিপত্তি। গরম খিচুড়ি উল্টে শিশু-সহ আহত একাধিক। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাহাদুরপুর ফরেস্টের বনবিবি তলায়।

    চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিচারাধীন। আতঙ্কে এক বাসিন্দার আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত রফিক আলি গাজী (৪১)। উস্তি থানার পুলিশ রাত আটটা নাগাদ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের দাবি, SIR-র নোটিশ আসার পর থেকে আতঙ্কে ছিলেন রফিক আলী এবং তার পরিবারের লোকজনেরা।

    পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে শেয়ার বাজারে ধস অব্যাহত থাকল বুধবারেও। শেষ ক্লোজ়িংয়ের থেকে ১৭০০ পয়েন্ট লোয়ারে ওপেনিং হয় সেনসেক্সের। নিফটি৫০-র ওপেনিং হয়েছে ২ শতাংশ লোয়ারে। অর্থাৎ প্রায় ৫০০ পয়েন্টের বেশি ডাউন হয়েছে এই সূচক। এর পাশাপাশি অধিকাংশ সেক্টরাল সূচকও এ দিন ডাউন রয়েছে।

    যুদ্ধ পরিস্থিতিতে জেড্ডায় আটকে পড়েছিল ২০০ ভারতীয়। তাদের বিশেষ বিমানে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বুধবার।

    তেলঙ্গানার মেদচাল–মালকাজগিরি জেলার বাচুপল্লী থানার অন্তর্গত ভিগনান কলেজের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।

    বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। দোলের মতোই হোলির দিনেও বেলা বাড়তেই অনুভূত হবে গরম। রাতের দিকেও মঙ্গলবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    দোলের সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন স্ত্রী-সহ সাত বছরের মেয়ের। মৃত ব্যক্তির নাম সৌমিত্র বর্মন৷ বয়স ৩৫ বছর। বাড়ি নন্দকুমার থানার শীতলপুরে। আহত হয়েছেন স্ত্রী ময়না বর্মন ও কন্যা আয়ন্তিকা বর্মন।

  • Link to this news (এই সময়)