• ঢাকা শাহজালাল বিমানবন্দরে পাঁচ দিনে বাতিল ১৭৩টি বিমান, রমজ়ান মাসে বিপাকে যাত্রীরা
    এই সময় | ০৪ মার্চ ২০২৬
  • আমেরিকা-ইজ়রায়েল ও ইরানের (US Israel-Iran Conflict) মধ্যে গত পাঁচ দিন ধরে যে সংঘাত চলছে, সেই আবহে পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের আকাশসীমা এই মুহূর্তে বন্ধ বা নিয়ন্ত্রিত। তার প্রভাব পড়ছে উড়ান পরিষেবায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Dhaka Hazrat Shahjalal International Airport) থেকে ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ৪ মার্চই ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

    ইতিমধ্যেই বিমান (Bangladesh News) বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা করেছে, ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই, আবু ধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী কোনও ফ্লাইট তারা ছাড়বে না।

    বাংলাদেশ অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে খবর, যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি ফ্লাইট ও ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়।

    বুধবার বাতিল ২৫টি ফ্লাইটের মধ্য রয়েছে এয়ার অ্যারবিয়ার ৮টি, কাতার এয়ারওয়েজ়ের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, কুয়েত এয়ারওয়েজ়ের ২টি, জাজিরা এয়ারওয়েজ়ের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

    গত ২৮ ফেব্রুয়ারিই ইরান, ইরাক, কুয়েত, বাহারাইন, কাতার, জর্ডন, সংযুক্ত আমিরশাহি তাদের আকাশসীমা সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করে। এ দিকে রমজ়ান মাসে বাংলাদেশ থেকে যাঁরা এই সব দেশগুলিতে যাওয়ার পরিকল্পনা করেছেন, বড় ধাক্কা খান তাঁরা। বিশেষ করে যাঁরা মক্কা, মদিনা যাওয়ার জন্য আগে থেকেই টিকিট কেটেছেন, চিন্তার ভাঁজ কপালে। অন্য দিকে আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে উড়ানসংস্থাগুলিকেও।

  • Link to this news (এই সময়)