আজকাল ওয়েবডেস্ক: 'নাগরিকদের ভোটাধিকার, এই আমাদের অঙ্গীকার', মূলত এই স্লোগানকে সামনে রেখেই, দোল পেরোতেই পথে নামছে রাজ্যের শাসক দল। তৃণমূলের বক্তব্য, এসআইআর-এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদ এবং বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরোধিতায়, এই ধর্না অবস্থান।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন, দলের সুপ্রিমো শুক্রবার অর্থাৎ ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন। তবে কেবল ঘোষণা নয়, ওই ধর্নায় মমতার পাশেই থাকবেন অভিষেক। দলীয় সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, শুক্রবার মেট্রো চ্যানেলে, ধর্না মঞ্চে উপস্থিত থাকবেন দু'জনেই।