উপসাগরীয় দেশগুলিতে আটকে পড়া বাঙালিদের জন্য হেল্পডেস্ক, চালু করলেন রাজ্যপাল
দৈনিক স্টেটসম্যান | ০৪ মার্চ ২০২৬
উপসাগরীয় দেশগুলিতে বসবাসরত পশ্চিমবঙ্গের লক্ষাধিক মানুষের কথা মাথায় রেখেই এই সেল গঠন করা হয়েছে। লোকভবনের পিস রুমে স্থাপিত এই হেল্পডেস্ক ২৪ ঘণ্টা খোলা থাকবে। প্রবাসী বাঙালিদের পরিবার বা আত্মীয়রা যদি কোনও সমস্যায় পড়েন, কিংবা প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হন, তা হলে সরাসরি এই সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সহায়তার জন্য ফোন নম্বর: ০৩৩-২২০০১৬৪১
ইমেল:
এই বিশেষ সেলের দায়িত্ব দেওয়া হয়েছে অফিসার অন স্পেশাল ডিউটি সন্দীপ সিং রাজপুতকে। প্রয়োজনে তাঁর সঙ্গেও যোগাযোগ করা যাবে মোবাইল নম্বর ৯৭১৭৭ ৭৩১৩৪-এ। লোকভবনের তরফে জানানো হয়েছে, সঙ্কটকালে প্রবাসী বাঙালিদের পাশে থাকাই এই উদ্যোগের মূল লক্ষ্য।