• ‘দেশলাই হবে?’ এক প্রশ্নেই রক্তারক্তি কাণ্ড, অভিযুক্তদের খুঁজছে পুলিশ
    এই সময় | ০৪ মার্চ ২০২৬
  • ‘দেশলাই হবে?’ সিগারেট খাওয়ার জন্য দেশলাই চেয়েছিলেন কোচবিহারের কদমতলা এলাকার বাসিন্দা চিরঞ্জিত অধিকারী (৩৮)। দেশলাইটি চেয়েছিলেন পাড়ারই বাসিন্দা গৌরাঙ্গ দে সরকারের কাছে (৫৮)। সামান্য একটি দেশলাই চাওয়া নিয়ে শুরু হয় বিবাদ। বিবাদ শেষ পর্যন্ত হাতাহাতিতে পৌঁছয়। এমনকী রাস্তার উপরেই হয় রক্তারক্তি কাণ্ড। ঘটনাটি ঘটে রবিবার (১ মার্চ) রাতে। এই ঘটনায় অভিযুক্ত তিন জন্যেই গত তিন দিন ধরে পলাতক।

    কোচবিহার শহরের ১৭ নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা এলাকায় থাকেন গৌরাঙ্গ দে সরকার। ঘটনার দিন বাড়ির সামনে মোড়ের মাথায় দাঁড়িয়েছিলেন। সেই সময় ওই এলাকারই বাসিন্দা চিরঞ্জিত অধিকারী (৩৮) ওরফে রাজা এবং তাঁর দুই বন্ধু সেখানে এসে হাজির হন। রাজা ওই ব্যক্তির কাছে সিগারেট খাওয়ার জন্য দেশলাই চাই। সেই সময়ে ওই ব্যক্তি বিষয়টির প্রতিবাদ জানায়। প্রতিবাদ জানিয়ে গৌরাঙ্গ বলেন, ‘বাবার বয়সি ব্যক্তির কাছে তোমরা সিগারেট খেতে দেশলাই চাইছো?’

    কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে গৌরাঙ্গ তাঁর ছেলেকে ফোন করে ডেকে আনেন। এর পরে তাঁর ছেলে গৌরব দে সরকার ছুটে আসেন। সেই সময়ে তিনিও বিষয়টি নিয়ে বচসায় জড়িয়ে পড়েন। বচসার মাঝেই অভিযুক্ত রাজা তাঁর কাছে থাকা একটি ছুরি দিয়ে গৌরবের পেটে চালিয়ে দেয় এবং সেখান থেকেচেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে আসেন। গৌরবের পরিবারের লোকরাও সেখানে ছুটে আসেন। সকলে মিলে বাড়ির পাশেই থাকা বেসরকারি হাসপাতালে ওই যুবককে নিয়ে ভর্তি করায়।

    এই ঘটনা চাউর হতেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। বর্তমানে ওই যুবকের চিকিৎসা চলছে। পরিবারের তরফে তিন জনের নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এখনও অভিযুক্ত অধরা।

  • Link to this news (এই সময়)