• Breaking News Live: সাতসকালে ভূমিকম্প পাকিস্তানে
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • ৫ মার্চ, বৃহস্পতিবার নেপালে ভোট (Nepal Election)। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষেরও বেশি। প্রার্থীর সংখ্যা ৬৫৪১। তাঁদের মধ্যে ৪০ বছরের কমবয়সি প্রার্থী হাজারেরও বেশি! বুথের সংখ্যা ২৩ হাজার। জেন জ়ি বিক্ষোভের পরে প্রথম নির্বাচন নেপালে। মসনদে বসবেন কে? নেপালে একসঙ্গে প্রাক্তন ৬ জন প্রধানমন্ত্রী সম্মুখ সমরে নেমেছেন। লড়াই বেজায় কঠিন। জেন জ়ির আন্দোলন থেকে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে গত ৯ সেপ্টেম্বের নেপালে পতন হয়েছিল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সরকারের। নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর ২৭৫ আসনের সদস্যদের বাছতে জোড়া ব্যালটে ভোট হচ্ছে নেপালে। এর মধ্যে ১৬৫টিতে প্রত্যক্ষ এবং ১১০টিতে পরোক্ষ নির্বাচন হবে।

    বৃহস্পতিবার সাতসকালে মৃদু কম্পন পাকিস্তানে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.৩। মাটির ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।

  • Link to this news (এই সময়)