• Breaking News Live: তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী
    এই সময় | ০৫ মার্চ ২০২৬
  • বুধবার হোলির রাতে সামান্য বচসাকে কেন্দ্র গুলি চলল মালদার মানিকচকের মথুরাপুর কাহার পাড়ায়। সেই গুলিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। এ ছাড়াও মৃত কিশোরের বাবা-মা সহ আরও দু’জন গ্রামবাসী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

    তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র। তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তিনি যোগ দিলেন জোড়াফুল শিবিরে।

    রাজ্যসভার নির্বাচনে ছয় প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। তেলঙ্গানা থেকে প্রার্থী হচ্ছেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংঙ্ঘি, খ্রিস্টান নেতা ক্রিস্টোফার তিলক এবং ভেম নরেন্দ্র রেড্ডি। ফুলোদেবী নীতম ছত্তিসগঢ় থেকে, অনুরাগ শর্মা হিমাচল প্রদেশ থেকে, করমবীর সিং বৌধ হরিয়ানা থেকে প্রার্থী হচ্ছেন। আগামী ১৬ মার্চ রাজ্যসভার ৩৭ আসনে নির্বাচন হবে।

    রাতভর অবস্থানে বাম কর্মী-সমর্থক ও নেতৃত্বরা। নথি যাচাই ছাড়া ভোট করতে দেওয়া যাবে না। দাবি নিয়ে অবস্থান তাঁদের।কাল CEO ছিলেননা তাই দেখা হয়নি। আজ CEO-র সঙ্গে দেখা করে ফিরবেন তাঁরা দাবি তাঁদের। কমিশন সূত্রের খবর, আজ বেলা এগারোটা নাগাদ কমিশনে আসবেন CEO মনোজকুমার আগরওয়াল। তখনই তাঁর সঙ্গে দেখা করবেন বাম নেতৃত্ব।

    বৃহস্পতিবার সাতসকালে মহানন্দা নদীতে এক ব্যক্তির মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার আট নম্বর ওয়ার্ডের চড়ক মাঠ সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ।

    ইরানের সঙ্গে ইজ়রায়েল-আমেরিকার যুদ্ধে হরমুজ় প্রণালী ও লাগোয়া পারস্য ও ওমান উপসাগরে আটকে পড়েছে ৩৭টি ভারতীয় জাহাজ। ওই সব জাহাজে রয়েছেন ১ হাজার ১০৯ ক্রু। কিছু জাহাজ মাল তোলার অপেক্ষায় রয়েছে। কিছু জাহাজে ইতিমধ্যেই মাল বোঝাই হয়ে গিয়েছে। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল শিপওনার্স অ্য়াসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ৩৭টি জাহাজ হরমুজ় প্রণালীর দুই দিকে দাঁড়িয়ে রয়েছে। জাহাজের ক্রুরা সকলেই ভারতীয়। বিবৃতিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে, নিরাপদ ভাবে সব জাহাজকে যাতে হরমুজ় প্রণালী দিয়ে বের করে আনা হয় তা নিশ্চিত করতে।

    যুদ্ধের আতঙ্ক কাটিয়ে বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। এ দিন বাজার খোলার পরে নিফটি৫০ বেড়েছে ১১৬ পয়েন্ট এবং সেনসেক্স বেড়েছে ৩৬৫ পয়েন্ট।

    ‘বানাকালাগি’ (শ্রীমুখ শৃঙ্গার) আচার পালনের জন্য বৃহস্পতিবার পুরীর জগন্নাথ মন্দির সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চার ঘণ্টা পুণ্যার্থীরা বিগ্রহ দর্শন করতে পারবেন না। 'বানাকালাগি' আচার কী? জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহকে রং করা। দত্ত মহাপাত্র পুরোহিতরা ভেষজ ও প্রাকৃতিক উপাদান দিয়ে তিন বিগ্রহকে বিশেষ পদ্ধতিতে রং করেন। শাঁখের গুঁড়ো, কর্পুর, কস্তুরি ইত্যাদি দিয়ে ভেষজ রং তৈরি হয়।

    বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও উপরে। শীতের অনুভূতি একেবারেই উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিন সামান্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।

    ৫ মার্চ, বৃহস্পতিবার নেপালে ভোট (Nepal Election)। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষেরও বেশি। প্রার্থীর সংখ্যা ৬৫৪১। তাঁদের মধ্যে ৪০ বছরের কমবয়সি প্রার্থী হাজারেরও বেশি! বুথের সংখ্যা ২৩ হাজার। জেন জ়ি বিক্ষোভের পরে প্রথম নির্বাচন নেপালে। মসনদে বসবেন কে? নেপালে একসঙ্গে প্রাক্তন ৬ জন প্রধানমন্ত্রী সম্মুখ সমরে নেমেছেন। লড়াই বেজায় কঠিন। জেন জ়ির আন্দোলন থেকে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে গত ৯ সেপ্টেম্বের নেপালে পতন হয়েছিল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সরকারের। নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর ২৭৫ আসনের সদস্যদের বাছতে জোড়া ব্যালটে ভোট হচ্ছে নেপালে। এর মধ্যে ১৬৫টিতে প্রত্যক্ষ এবং ১১০টিতে পরোক্ষ নির্বাচন হবে।

    বৃহস্পতিবার সাতসকালে মৃদু কম্পন পাকিস্তানে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.৩। মাটির ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।

  • Link to this news (এই সময়)