ইরান এবং ইজ়রায়েল-আমেরিকা সংঘাতের ষষ্ঠ দিনে অবশেষে যুদ্ধ নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ও সাম্প্রতিক বিশ্বের অস্থিরতা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘সামরিক সংঘাত কোনও সমস্যার সমাধান নয়।’ দ্রুত যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, সংলাপ এবং কূটনীতিই সংঘাত সমাধানের একমাত্র উপায়। শুধু ইরান যুদ্ধই নয়, ইউক্রেন সংঘাতের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিস্তারিত আসছে...