• মনোনয়ন কোয়েল-মেনকার, মাদার টেরেসা স্মরণে রাজীব
    আজকাল | ০৫ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ২৭ ফেব্রুয়ারি রাজ্যের শাসক দল রাজ্যসভার প্রার্থী নামে বিরাট চমক দেয়। শুক্রবার তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানায়, রাজ্যসভার নির্বাচনে কে কে প্রার্থী হচ্ছেন বাংলার শাসক দলের হয়ে। প্রার্থী তালিকায় বাবুল সুপ্রিয়, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। তালিকা সামনে আসার পর থেকে, চর্চাও বিস্তর।

    বৃহস্পতিবার, রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়। সময়ের কিছু আগেই বিধানসভায় পৌঁছে যান রাজীব কুমার। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি, যাচ্ছেন রাজ্যসভায়। কী বলছেন মনোনয়ন জমা দিতে গিয়ে? রাজীবের কথায় মাদার টেরেসার স্মরণ। এদিন তিনি বলেন, আমি মনে করি না, ভগবান আমাকে এমন কোনও দায়িত্ব দিতে পারে, যা আমি পালন করতে পারব না। 

    কোয়েলের রাজনীতিতে আসা নিয়ে জোর চর্চা হয়েছে গত কয়েকদিনে। এদিন স্বামীকে সঙ্গে নিয়েই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে যান তিনি। বার্তায় বলেন, চেষ্টা করবেন দায়িত্ব পালন করতে। কোয়েল বলেন, 'সবার ভালোবাসা, আশীর্বাদ পেলে যাত্রা সফল হবে।' মনোনয়ন জমা দেন বাবুল সুপ্রিয়, সঙ্গীর সঙ্গেই মনোনন দিতে হাজির হন মেনকা গুরুস্বামীও। অন্যদিকে বৃহস্পতিবারেই বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেন বিজেপির রাহুল সিনহা। 

     
  • Link to this news (আজকাল)