SIR শুরুর পর থেকেই আতঙ্ক চেপে বসেছিল গ্রামে। কিন্তু SIR-এর চূড়ান্ত তালিকা বের হতেই কার্যত হাহাকার শুরু হয়েছে গোটা গ্রাম জুড়ে। কারণ তালিকায় গ্রামের ভোটারদের এক তৃতীয়াংশের নামের পাশে রয়েছে বিচারাধীন স্ট্যাম্প। আদৌ তাঁরা ভোটাধিকার ফিরে পাবেন কিনা সেই আশঙ্কাই এখন তাড়া করে বেড়াচ্ছে গোটা গ্রামকে। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাঁকুড়ার ওন্দা ব্লকে আতঙ্ক।
নিয়মিত প্রশিক্ষণের জন্য টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই বিমান। তাতে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
জেন জ়ি বিক্ষোভের পরে প্রথম নির্বাচন নেপালে। মসনদে বসবেন কে? সেই প্রশ্নের উত্তর বন্দি ভোটবাক্সে। শুক্রে চলছে সেই ভোটের গণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া এবং কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বর্তমানে ২৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, কমিউনিস্ট পার্টি অফ নেপাল (Unified Marxist–Leninist) (CPN-UML) এবং গগন থাপার নেপালি কংগ্রেস, এই দুই পুরোনো রাজনৈতিক দলই আপাতত তিনটি করে আসনে এগিয়ে আছে।
পশ্চিমবঙ্গে SIR-এর বিরুদ্ধে প্রতিবাদে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে ২টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন তিনি। রাতেও সেখানেই তিনি থাকতে পারেন বলে দলীয় সূত্রে খবর।
রাজ্যের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল থেকে ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি, উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম। জাতীয় সড়কে যানচলাচলও খানিক ব্যাহত হয় কুয়াশার কারণে। দৃশ্যমানতার অভাবে ধীর গতিতে যানবাহন চালাতে হয় চালকদের।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।