বীরভূমের সাঁইথিয়ায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার স্থানীয় এক ব্যবসায়ীর গোডাউন থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও বাউরি সমাজ সাঁইথিয়া–সিউড়ি প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলায় যান চলাচল সম্পূর্ণ ভাবে ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁইথিয়ার এক মার্বেল ব্যবসায়ীর বাড়িতে কাঞ্চন নগর গ্রামের এক নাবালিকা পরিচারিকার কাজ করত। বৃহস্পতিবার রাতে ওই ব্যবসায়ীর গোডাউন থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় আসল অপরাধীদের ধরতে হবে এই দাবি তুলে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। ঘটনার প্রকৃত তদন্ত করা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারির আশা দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। নাবালিকার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
বিস্তারিত আসছে…