• ফুসফুসে পিন, রক্ষা মেডিকেলে
    বর্তমান | ০৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাজদা পারভিন (নাম পরিবর্তিত) নামে এক কিশোরীর ডান ফুসফুস থেকে বেরোলো পিন। চিত্তরঞ্জন এভিনিউ, বউবাজারের বাসিন্দা ১৬ বছরের ওই কিশোরী ভুলবশত মঙ্গলবার পিনটি খেয়ে ফেলে। গিলতে কষ্ট হওয়ায় বুধবার তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে এবং সিটি স্ক্যান করে দেখা যায়, সাজদার ডান ব্রংকাসে আটকে আছে পিনটি। মেডিকেলের ইএনটি বিভাগের চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, বৃহস্পতিবার প্রসিডিয়োর করা হবে।

    সেইমতো এদিন রিজিড ব্রঙ্কোস্কপি যন্ত্রের মাধ্যমে ফুসফুস থেকে পিনটি বের করে আনা হয়। মেডিকেল কলেজের ইএনটি বিভাগের শিক্ষক চিকিৎসক ডাক্তার দীপ্তাংশু মুখোপাধ্যায় এবং আনাস্থেসিয়োলজি বিভাগের শিক্ষক চিকিৎসক ডাক্তার দেবাশিস ঘোষের নেতৃত্বে পুরো প্রসিডিয়োরটি সম্পূর্ণ হয়। ওই কিশোরী এখন ভালো আছে।
  • Link to this news (বর্তমান)