সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের গয়না বেছে নিতে এআই প্রযুক্তি
বর্তমান | ০৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ক্রেতাদের জন্য বিশেষ পরিষেবা নিয়ে এল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তারা জানিয়েছে, মুখ এবং চেহারা অনুযায়ী ক্রেতাকে কোন গয়না মানাবে, তা বাতলে দেবে প্রযুক্তি। সংস্থাটির ডিরেক্টর এবং বিপণন ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেনের কথায়, গয়না শুধু সাজের অংশ নয়, তা ব্যক্তিত্ব ও নিজস্বতার অংশও। তাই যাঁকে যা মানাবে, তা প্রযুক্তির মধ্যে যাচাই করার সুযোগ পাবেন ক্রেতারা। গয়না কেনার ক্ষেত্রে ‘শেপ অব ইউ’ প্রকল্পটি ক্রেতাদের আরো ভালো অভিজ্ঞতার সম্মুখীন করবে বলে দাবি করেছেন সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেন। এছাড়া আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে চালু হয়েছে হরেক অফার। প্রতি ১০ গ্রাম সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতা তিন হাজার টাকা ছাড় পাবেন। এরই সঙ্গে থাকবে গয়নার মজুরিতে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। হিরের গয়নার ক্ষেত্রে মজুরিতে যেমন ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে, তেমনই হিরের দামের উপর ক্রেতারা পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। রুপোর গয়না ও অন্যান্য পণ্যে (কয়েন ছাড়া) মজুরিতে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে ‘সেনেস’ ব্র্যান্ডের চর্মজাত দ্রব্যের উপর। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ওয়েবসাইট থেকে অনলাইনে ৮ মার্চ যাঁরা কেনাকাটা করবেন, তাঁরা সোনা, হিরে এবং প্ল্যাটিনাম গয়নার মজুরিতে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।