পূর্বাঞ্চলের বৃহত্তম ট্রেড করিডর পশ্চিমবঙ্গ, মত সিআইআইয়ের
বর্তমান | ০৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পণ্য পরিবহণ ও মজুতকরণ সংক্রান্ত পরিকাঠামো ক্রমশ বাড়ছে বাংলায়। এর ফলে পশ্চিমবঙ্গ পূর্বাঞ্চলের বৃহত্তম ট্রেড করিডর হিসেবে উঠে আসতে চলেছে। এরাজ্যের উদ্যোগপতিদের উচিত এই সুযোগকে কাজে লাগানো। বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন এখানকার পূর্বাঞ্চলের ডেপুটি চেয়ারম্যান মেহুল মোহাঙ্কা। তিনি বলেন, রাজ্যের ১০ কোটির বেশি জনসংখ্যা যেমন আছে, তেমনই মধ্যবিত্ত শ্রেণি বাড়ছে। বাজারে চাহিদা বৃদ্ধিতে তা সাহায্য করছে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হওয়ায়, বাংলার লজিস্টিক সুবিধা সহজাতভাবেই গড়ে উঠেছে। ২০৩০ সালের মধ্যে দেশের জাতীয় আয়ের এক পঞ্চমাংশ দখলে রাখতে চলেছে বাংলা। এর ফলে উৎপাদন শিল্প সংক্রান্ত অ্যানালিটিকস, ই-কমার্স এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর এমএসএমই আগামী দিনে আরো সমৃদ্ধশালী হয়ে উঠবে। অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, এরাজ্যে বিনিয়োগ করতে হলে, দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চলকে পছন্দের তালিকায় রাখা উচিত। তার কারণ, এখানে যে শুধু প্রাকৃতিক সম্পদ আছে, তা নয়।