আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা ইস্তফা। এই ঘটনার জেরে রদবদল করা হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফর। দু’দিনের বদলে তিনি যাচ্ছেন মাত্র এক দিনের জন্য। শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, শুক্রবারের বদলে শনিবার অর্থাৎ ৭ মার্চ দার্জিলিং পৌঁছবেন তিনি।
বৃহস্পতিবার আনন্দ বোসের ইস্তফার পরই বাংলার নতুন রাজ্যপাল হিসেবে তামিলনাড়ুর আর এন রবির নাম ঘোষণা করা হয়েছে। এই প্রশাসনিক রদবদলের কারণেই রাষ্ট্রপতির সূচিতে এহেন পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, শনিবার দার্জিলিংয়ে ‘ইন্টারন্যাশনাল সাঁতাল কাউন্সিল’ আয়োজিত নবম আন্তর্জাতিক সাঁতাল সম্মেলনে যোগ দেবেন রাষ্ট্রপতি।