• কথায় কথায় হুমকি, ‘দাদাগিরি’ কেন ট্রাম্পের পছন্দ? ব্যাখ্যা রয়েছে জ্যোতিষশাস্ত্রে
    এই সময় | ০৬ মার্চ ২০২৬
  • দ্বিতীয় বার গদিতে বসার পর থেকেই একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিসা নিয়ে টানাটানি, অভিবাসন নীতি নিয়ে কড়াকড়ি, ট্যারিফ যুদ্ধ, তেল নিয়ে কঠোর অবস্থান লেগেই রয়েছে। বর্তমানে ইরান-ইজ়রায়েল যুদ্ধে বেড়েছে উত্তেজনা। পশ্চিম এশিয়ায় যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা পেরিয়ে গিয়েছে ২০০০-এর গণ্ডি। পশ্চিম এশিয়া জুড়ে যেন ধ্বংসযজ্ঞ চলছে। হিরোশিমার চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী অস্ত্রের পরীক্ষা করেছে আমেরিকা, ইরানকে দিয়েছে হুমকিও। কিন্তু কেন বার বার এমন সিদ্ধান্ত নেন Donald Trump? এর ব্যাখ্যা রয়েছে তাঁর কাছেই, তবে জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্বের দিকে তাকালে কিছুটা হলেও তা বোঝা সম্ভব।

    ১৯৪৬ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন ট্রাম্প। সংখ্যাতত্ত্ব অনুযায়ী তার মূলাঙ্ক সংখ্যা ৫ (১+৪=৫) এবং ভাগ্য সংখ্যা ৪ (১৪+৬+১৯৪৬ = ৩১, ৩+১ = ৪)। সংখ্যাতত্ত্বে ৫ সংখ্যার অধিপতি গ্রহ বুধ এবং ৪ সংখ্যার অধিপতি গ্রহ রাহু।

    বুধ গ্রহ বুদ্ধি, কমিউনিকেশন স্কিল এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত। এই গ্রহের প্রভাবেই ট্রাম্প তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসায়িক দক্ষতা অর্জন করেছেন, বিশ্বজুড়ে তাঁর ব্যবসার ব্যাপ্তি। একই সঙ্গে তাঁকে অস্থির প্রকৃতির করে তোলে। হঠাৎ হঠাৎ অদ্ভুত মন্তব্য করে খবরের শিরোনামে চলে আসেন ট্রাম্প, সেই প্রবণতাও থাকে বুধের রাশির জাতকদের মধ্যে। বিতর্কিত মন্তব্য বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যেও বুধের প্রভাব বলে মনে করা হয়।

    ভাগ্য সংখ্যা ৪ হওয়ায় রাহু প্রবল ভাবে ট্রাম্পের ব্যক্তিত্বে প্রভাব ফেলে। জ্যোতিষ মতে রাহু আকস্মিক ঘটনা, রাজনীতি, বিভ্রান্তি এবং প্রতিশোধ প্রবণতার প্রতীক। এই প্রভাবের কারণে জাতক অনেক সময় অত্যন্ত উচ্চাভিলাষী, কখনও অহংকারী বা কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখাতে পারেন। ট্রাম্পের বিভিন্ন আন্তর্জাতিক সিদ্ধান্তে অনেকেই এই বৈশিষ্ট্যের ছাপ দেখতে পান।

    কিছু জ্যোতিষীর মতে ট্রাম্পের কুণ্ডলীতে সূর্য ও রাহুর সংযোগ রয়েছে, যা রাজনীতি ও ক্ষমতার ক্ষেত্রে বড় সাফল্যের ইঙ্গিত দিলেও একই সঙ্গে সাহসী ও চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি করে। ট্রাম্পের কুণ্ডলীতে মঙ্গল শক্তিশালী অবস্থানে থাকায় তিনি তাঁকে সাহসী, আক্রমণাত্মক ও লড়াকু মানসিকতার বলে মনে করা হয়।

  • Link to this news (এই সময়)