• ‘Boycott BJP’ স্লোগান, জ্ঞানেশ কুমারকে ‘বাংলাদেশি-রোহিঙ্গা’ তালিকা নিয়ে আসার বার্তা অভিষেকের
    এই সময় | ০৬ মার্চ ২০২৬
  • ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে ‘বাংলা বিরোধী’ বলে ‘No Vote To BJP’ কর্মসূচি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সেই বার্তাকে একধাপ এগিয়ে নিয়ে গিয়ে এ বার ‘Boycott BJP-র ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । রাজ্যে SIR-র শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশন ও বিজেপিকে একমাত্রায় ফেলেছে তৃণমূল। সেই SIR-এ ৬০ লক্ষ মানুষকে ‘Under Adjudication’ রাখার প্রতিবাদে শনিবার থেকে ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই অভিষেক নির্বাচন কমিশনের সামনে SIR-এর পরে কতজন ‘বাংলাদেশি’ এবং ‘রোহিঙ্গা’ চিহ্নিত করা হয়েছে, সেই সংখ্যা প্রকাশ করার বার্তা দেন।

    ভোটার তালিকা থেকে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বার করার কারণেই এই SIR করা হচ্ছে বলে দাবি জানিয়ে আসছিল বিজেপি। রাজ্য বিজেপির কয়েকজন নেতা কতজন বাংলাদেশি এবং রোহিঙ্গার নাম তালিকা থেকে বাদ যাবে, সেই সংখ্যাও তুলে ধরেন। দু’মাস ধরে SIR চলার পরে গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা (প্রথম পর্যায়) প্রকাশ করেছে কমিশন। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৯ ফেব্রুয়ারি রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ।

    তার ঠিক দু’দিন আগে ধর্না মঞ্চ থেকে জ্ঞানেশ কুমারের উদ্দেশে অভিষেক বলেন, ‘যতজন বাদ গিয়েছে, সেখানে কতজন বাংলাদেশি আর রোহিঙ্গা আপনারা বাদ গিয়েছে, সেই তালিকা কে দেবে? আপনি (জ্ঞানেশ কুমার) যখন রাজ্যে আসছেন, তখন তালিকা নিয়ে আসুন।’

    SIR আবহের মাঝেই বৃহস্পতিবার পদত্যাগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে রাজনৈতিক স্তরে না জল্পনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে এ দিন অভিষেক বলেন, ‘বাংলায় যে আসেন, তাঁকেই পদত্যাগ করাতে হচ্ছে। একবার জগদীপ ধনখড়, একবার সিভি আনন্দ বোস, পরেরজনও পদত্যাগ করবেন। সময়ের অপেক্ষা। ২৬ সালের মে মাসের পরে।’

    যদিও তৃণমূলের এই ধর্না কর্মসূচি নিয়ে এ দিন কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, ‘মুখ্যমন্ত্রী ধর্নায় বসতেই পারেন। তিনি চান অনুব্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় থাকুক। তবে আমরাও এসআইআর ছাড়া ভোটে অংশ নেব না। নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপের মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবে।’

  • Link to this news (এই সময়)