• WBSSC পরীক্ষার জন্য বিশেষ ট্রেন, কখন কোন স্টেশন থেকে ছাড়বে?
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSSC-এর পরীক্ষার জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত। পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ মার্চ, রবিবার অন্ডাল থেকে সিউড়ি স্পেশাল মেমু (MEMU) প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। পরীক্ষার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই বিশেষ ব্যবস্থা বলে জানিয়েছে পূর্ব রেল।

    ​অন্ডাল-সিউড়ি স্পেশাল

    ৮ মার্চ অন্ডাল স্টেশন থেকে দুপুর ১টা ২৫ মিনিটে ছাড়বে। সিউড়ি পৌঁছবে দুপুর ২টা ৫৫ মিনিটে।

    ​সিউড়ি-অন্ডাল স্পেশাল

    ৮ মার্চ ট্রেনটি সিউড়ি স্টেশন থেকে বিকেল ৩টা ১৫ মিনিটে ছেড়ে অন্ডাল পৌঁছবে বিকেল ৪টা ৪৫ মিনিটে।

    ​পরীক্ষার দিনে যাতায়াতের ঝক্কি কমাতে রেলের এই সিদ্ধান্তে খুশি পরীক্ষার্থী ও তঅভিভাবকরা। আসানসোল ডিভিশন জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণেও বিশেষ নজর দেওয়া হবে।

  • Link to this news (এই সময়)