• Breaking News Live: রবিবার কালো শাড়ি পরে প্রতিবাদ মিছিলের ডাক মুখ্যমন্ত্রীর
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • আগামিকাল, রবিবার আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাঁড়ি, কড়া নিয়ে প্রতিবাদের ডাক। গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে মেয়েদের নাম বাদ দেওয়া নিয়ে প্রতিবাদের ডাক। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তনের জন্য নাম কেটে দিয়েছে। আরে মেয়েদের ইচ্ছে তারা কার পদবি রাখবে। সে নিজের পদবি রাখতে পারে কিংবা স্বামীর পদবি রাখতে পারে। সেটা তাঁর ইচ্ছে। কমিশন ঠিক করার কে? কাল প্রতিবাদ হবে। গ্যাস নাই, খাবার নাই। রবিবার মা-বোনেরা হাঁড়ি, কড়া, বাটি, ঘটি, গ্যাস ওভেন নিয়ে রাস্তায় প্রতিবাদে নামুন। আমি সাদা শাড়ি পরব। আপনারা কালো পরে আসবেন। কোনও অশান্তির জন্য জন্য এই মিছিল নয়। শুধু মাত্র প্রতিবাদের জন্য।’

    গ্যাসের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। ডবল ইঞ্জিন সরকার যেখানে থাকবে, সেখানে এরা লুঠ করবে। বিহারকেও ভাগ করার চেষ্টা করছে। গতকাল গ্যাসের দাম বাড়িয়েছে। আবার বলছে, ২১ দিন আগে থেকে গ্যাস বুক করতে হবে। আচ্ছা, এই ২১ দিন কার মাথা খাবেন আপনি? কী ভাবে রান্না করবেন? এগুলো তো আগে ভাবার দরকার ছিল।’

    ধর্মতলায় ধর্নার দ্বিতীয় দিনে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ তৃণমূলের মহিলা ব্রিগেড। রাতভর ধর্নাস্থলেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সাংবাদিক খুনের ঘটনায় ডেরা চিফ রাম রহিম সিংকে বেকসুর খালাস দিল হাইকোর্ট।

    ৬ মার্চ রাতে দক্ষিণ দিল্লির আসোলা এলাকার একটি বাড়ি থেকে ২৪ বছর বয়সি এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম দিলীপ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    হোলিতে রং মাখানোকে কেন্দ্র করে শুরু হয় গণ্ডগোল। তার জেরে ২৬ বছর বয়সি এক তরুণকে বেধড়ক মারধরের অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণের। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার নতুন করে অশান্ত হয়ে ওঠে দিল্লির উত্তম নগর। দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে।

    শনিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল মধ্যমগ্রামে। নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যে উল্টে যায়। দুর্ঘটনার জেরে গাড়ির ভেতরে থাকা বেশ কয়েকজন আহত হন।

  • Link to this news (এই সময়)