• সাতসকালে পাইকপাড়ায় একের পর এক বিস্ফোরণ, টিনের চাল উড়ে গেল পাশের ছাদে
    এই সময় | ০৭ মার্চ ২০২৬
  • শনিবার সাতসকালে ব্যাপক আতঙ্ক ছড়াল পাইকপাড়ায়। সকাল ছটা নাগাদ একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পাইকপাড়া। জানা গিয়েছে, স্থানীয় একটি ক্লাবের ভিতরে ঘটেছে এই দুর্ঘটনা। বিস্ফোরণের অভিঘাতে ক্লাবের টিনের চাল উড়ে গিয়ে পড়ল পাশের বাড়ির ছাদে। ঘটনায় ক্লাবঘরটিতেও আগুন লেগে গিয়েছে বলে খবর।

    বিস্ফোরণের খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় চিৎপুর থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। আগুন নেভানোর জন্য পৌঁছয় দমকলও। তালা বন্ধ ক্লাবঘরটির ভিতরে আরও কোনও বোমা রয়েছে কি না তা খতিয়ে দেখছে বম্ব স্কোয়াড।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)