• ‘যুবসাথী’র টাকা আজ থেকেই অ্যাকাউন্টে, ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার
    আজ তক | ০৭ মার্চ ২০২৬
  • ধর্মতলার মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় বেকার ভাতা আজ থেকেই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে।

    এর আগে রাজ্য বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার থেকেই বেকার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি রাজ্যের বহু বেকার তরুণ-তরুণী।

    ধর্মতলার আন্দোলন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যুব সমাজকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই ভাতার মাধ্যমে কর্মসংস্থান না পাওয়া তরুণ-তরুণীদের ন্যূনতম আর্থিক সহায়তা দেওয়াই মূল লক্ষ্য।

    রাজনৈতিক মহলের মতে, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ যুব সমাজের একটি বড় অংশকে লক্ষ্য করেই এই প্রকল্প কার্যকর করা হচ্ছে। ফলে ‘যুবসাথী’ প্রকল্পকে ঘিরে রাজনৈতিক আলোচনাও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

     
  • Link to this news (আজ তক)