• কলকাতা সহ সারা দেশে দাম বাড়ল LPG সিলিন্ডারের, গ্যাস কিনতে কত বেশি খরচ?
    আজ তক | ০৭ মার্চ ২০২৬
  • ইরান যুদ্ধের মধ্যেই কলকাতায় একলাফে বাড়ল রান্নার গ্যাসের দাম। এবার আর শুধু বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার না, একইসঙ্গে বাড়ল গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামও। এরফলে সরাসরি প্রভাব পড়তে চলেছে আমজনতার পকেটে। শুক্রবার মধ্যরাতে  গার্হস্থ্য ও বাণিজ্যিক উভয় ধরনের সিলিন্ডারেরই দাম বৃদ্ধি করা হয়েছে। 

    কত দাম বাড়ল?

    ৭ মার্চ ২০২৬, শনিবার থেকে কলকাতায় গার্হস্থ্য ১৪.২  কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হল ৬০ টাকা। একইসঙ্গে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল-এর তরফে জানানো হয়েছে, শনিবার থেকেই নয়া দাম লাগু করা হচ্ছে।

    কলকাতা সহ পশ্চিমবঙ্গে দাম কত হল?

    নয়া দাম বৃদ্ধির জেরে এবার গ্যাস কিনতে বেশি খরচ হবে রাজ্যবাসীর। বাংলায় গ্রাহকদের এবার গ্যাস কিনবেন  ৯৩৯ টাকায়। যা কিনা আগে ছিল ৮৭৯ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আগের ১,৮৭৫.৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,৯৯০ টাকা।

    অন্য শহরে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম কত?

    নতুন দাম বৃদ্ধির জেরে দিল্লিতে ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে বেড়ে ৯১৩ টাকা হয়েছে। চেন্নাইতে ৮৬৮.৫০ টাকা থেকে বেড়ে ৯২৮.৫০ টাকা হয়েছে।

    দেশে কি জ্বালানির ঘাটতি রয়েছে?

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই বহু মানুষ জ্বালানি নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেছিলেন। তবে কেন্দ্রের তরফে আশ্বস্ত করা হয়েছে, ভারতের কাছে যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুদ করা রয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবরগুলিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। পেট্রোল এবং ডিজেলের ঘাটতি রয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে IOC।
  • Link to this news (আজ তক)