• মমতার ধর্নামঞ্চে বক্তব্য প্রতীক উরের
    আজকাল | ০৭ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলা-বিরোধী কেন্দ্রীয় সরকারের এসআইআর-এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে ধর্না অবস্থানের আজ দ্বিতীয় দিন। শনিবার সকালে ধর্মতলায় ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনেই বক্তব্য পেশ করলেন প্রতীক উর রহমান। 

    এদিন ধর্নার দ্বিতীয় দিনে প্রতীক উপরের কণ্ঠেও বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কটাক্ষের সুর। মমতা ব্যানার্জির সামনেই 'জয় বাংলা' স্লোগান তোলেন তিনি। 

    গত ফেব্রুয়ারি মাসের শেষেই আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি-র হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন প্রতীক উর রহমান। দলবদলের পরপরই সিপিএম তাঁকে বহিষ্কার করে। এরপর থেকেই রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি।

    দলীয় সিদ্ধান্তের সমালোচনা করে আগেই সিপিএমের প্রাথমিক সদস্যপদ-সহ জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব ছাড়ার চিঠি পাঠিয়েছিলেন প্রতীক উর। তখনই জল্পনা শুরু হয়েছিল তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে। ছাব্বিশের ভোটের আগে এই পদক্ষেপকে রাজনৈতিক মহলে ‘কৌশলগত চাল’ হিসেবেই দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)