• Breaking News Live: আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা মমতার, কটাক্ষ কেন্দ্রীয় সরকারকে
    এই সময় | ০৮ মার্চ ২০২৬
  • মৌরিগ্রাম স্টেশনের পাশে ভয়াবহ আগুন। শনিবার রাতে একটি অস্থায়ী দোকানে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশে। পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে X হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কথা জানান। একই সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদও জানান তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও একহাত নেন তিনি। কটাক্ষ করে লেখেন, ‘কেন্দ্রের কাজ শুধু মানুষকে হয়রানি করা।’

    ভরা বসন্তে বৃষ্টি নামতে পারে বাংলায়। রবিবার কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

    ইরানের মিনাব শহরের একটি গার্লস স্কুলে ইজ়রায়েল ও আমেরিকার যৌথ হামলায় প্রায় ২০০ জন ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। তবে রবিবার হামলার দায় ইরানের ঘাড়েই চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ‘ইরানই হামলা চালিয়েছে।’

  • Link to this news (এই সময়)