• থালা-কড়াই বাজিয়ে ধর্নামঞ্চে প্রতিবাদ তৃণমূলের, ও দিকে আজই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ
    এই সময় | ০৮ মার্চ ২০২৬
  • ধর্মতলায় SIR-ধর্নার তৃতীয় দিন। SIR নিয়ে প্রতিবাদের মঞ্চ থেকেই রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ তৃণমূলের। কালো শাড়িতে প্রতিবাদ তৃণমূলের মহিলা সদস্যদের। মঞ্চে থালা-কড়াই বাজিয়ে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কৃষ্ণা চক্রবর্তী-সহ মহিলা নেত্রীরা। অন্য দিকে এ দিনই কলকাতায় আসছে দেশের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ (EC Full Bench in Bengal)। বিকেলেই শহরে আসবেন চিফ ইলেকশন কমিশনার (CEC)জ্ঞানেশ কুমার। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ডেপুটি ইলেকশন কমিশনার (DEC) জ্ঞানেশ ভারতী। ১০ মার্চ অবধি ঠাসা কর্মসূচি রয়েছে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের। একাধিক বৈঠক, ভোটপ্রস্তুতি খতিয়ে দেখবে তারা।

    শহরে যে দিন দিল্লির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সে দিন SIR-এর প্রতিবাদে চলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার তৃতীয় দিন। সকাল থেকে চলছে বিক্ষোভ। একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না, এই দাবিকে সামনে রেখে ধর্মতলা মেট্রো চ্যানেলে তিন দিন ধরে ধরনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    যদিও কলকাতায় আসার ঠিক আগের দিনই CEC জ্ঞানেশ কুমার বলেছেন, SIR অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে। যোগ্য ভোটারদের অধিকার নিশ্চিত করতেই এই প্রক্রিয়া চলছে। তবে আন্ডার অ্যাজুডিকেশনে থাকা ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে এখনও স্পষ্ট জবাব নেই কমিশনের। আর এই ‘গ্রে এরিয়া’কে হাতিয়ার করেই ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস।

  • Link to this news (এই সময়)