• লক্ষ্মীর ভাণ্ডারের আদলে পাঞ্জাবেও মহিলাদের মাসে আর্থিক সাহায্যের ঘোষণা আপের
    এই সময় | ০৮ মার্চ ২০২৬
  • মহিলাদের হাতে নগদ অর্থ প্রদান। একাধিক রাজ্যই এই পথে হেঁটেছে। আর তার ফল ভোটবাক্সে পেয়েছে রাজ্যগুলি। তেমনই পশ্চিমবঙ্গেও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। যার মাধ্যমে মাসে আর্থিক সাহায্য পান রাজ্যের মহিলারা। এবার তার আদলেই পাঞ্জাবেও মহিলাদের মাসে আর্থিক সাহায্যের কথা বাজেটে ঘোষণা করল আম আদমি পার্টির (AAP) সরকার। শনিবার পাঞ্জাবের বিধানসভায় বাজেট পেশের সময়ে অর্থমন্ত্রী হরপাল সিং চিমা ঘোষণা করেন ‘Mukh Mantri Mawan Dhian Satikar Yojana’। এই প্রকল্পের মাধ্যমে পাঞ্জাবের ১৮ উর্দ্ধ মহিলারা এ বার থেকে মাসে ১,০০০ টাকা করে পাবেন। তফসিলি জাতির মহিলারা মাসে পাবেন ১,৫০০ টাকা করে।

    ২০২২-এ পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের (Assembly Elections In Punjab) পূর্বে আম আদমি পার্টি ঘোষণা করেছিল, ক্ষমতাতে এলে প্রতি মাসে মহিলাদের আর্থিক সাহায্যের কথা। সেই বছরে ভোটে জেতে আপ। তার চার বছর বাদে সেই প্রকল্প শুরু করায় তোপ দেগেছেন বিরোধীরা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে (Punjab Cm Bhagwant Mann) আক্রমণ করতে ছাড়েনি বিজেপি থেকে কংগ্রেস নেতৃত্ব। আগামী বছরেই পাঞ্জাবে বিধানসভার নির্বাচন, তার আগে এই প্রকল্প ঘোষণা করে ভোটে জিততে চাইছে আম আদমি পার্টি, এমনই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।

    যদিও বিরোধীদের কটাক্ষকে পাত্তাই দেননি পাঞ্জাবের অর্থমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, এই প্রকল্পের মাধ্যমে সকল মহিলা মাসে আর্থিক সাহায্য পাবেন। যে মহিলাদের নাম অন্যান্য সামাজিক প্রকল্পে নথিভুক্ত রয়েছে ও আর্থিক সাহায্য পান, তাঁরাও ‘Mukh Mantri Mawan Dhian Satikar Yojana’-র আওতায় মাসে টাকা পাবেন। একই সঙ্গে Mukh Mantri Sehat Yojna- প্রকল্পের মাধ্যমে এবার থেকে প্রত্যেক পরিবার বছরে চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা করে পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী হরপাল সিং চিমা।

  • Link to this news (এই সময়)