• ‘আসল শক্তি মহিলারাই’, নারী দিবসে শুভেচ্ছা অভিষেকের
    দৈনিক স্টেটসম্যান | ০৮ মার্চ ২০২৬
  • নিজের বার্তায় তিনি উল্লেখ করেন, বাংলার সংস্কৃতিতে নারীকে কেবল প্রতীকীভাবে নয়, গভীর শ্রদ্ধার সঙ্গে দেখা হয়। আমরা যেমন মা দুর্গাকে ঘরের মেয়ে হিসেবে পূজা করি, তেমনই নিজের মাতৃভূমিকেও ‘বাংলা মা’ বলে সম্বোধন করি। এই ভাবনাই বাংলার সামাজিক চেতনার অংশ, যা নারীর মর্যাদাকে বিশেষভাবে তুলে ধরে।

    নারী দিবসের প্রসঙ্গে তিনি নারী ক্ষমতায়নের গুরুত্বও তুলে ধরেন। তাঁর মতে, সমাজে প্রকৃত লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে হলে নারীদের আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে হবে। সেই পথেই এগোতে হবে আগামী দিনে।

    সম্প্রতি তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে মনোনয়ন দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে লিঙ্গসমতা ও সমঅধিকারের পক্ষে সোচ্চার। রাজনৈতিক মহলের মতে, তাঁকে সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে শাসকদল একটি প্রগতিশীল বার্তা দিতে চেয়েছে।

    এদিনের বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও স্মরণ করিয়ে দেন যে ২০১১ সালের পর থেকে পশ্চিমবঙ্গ এক নারীর নেতৃত্বেই এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, গত দেড় দশকে তিনি রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং মহিলাদের সম্মান, সুযোগ ও ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    সবশেষে তিনি বলেন, বাংলার প্রকৃত শক্তি হল এখানকার নারীরা। তাঁদের সাহস, অবদান এবং অনুপ্রেরণাই সমাজকে আরও শক্তিশালী করে এবং লিঙ্গসমতার পথে এগিয়ে নিয়ে যায়। তাই নারী দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোই সবচেয়ে বড় বার্তা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)