দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে টানা এক সপ্তাহ বাতিল একাধিক ট্রেন। যার জেরে দুর্ভোগের মুখে পড়তে চলেছেন যাত্রীরা। ৯ থেকে ১৫ মার্চ পর্যন্ত বেশ কয়েকটি মেমু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে রবিবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে। নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, সংস্কার কাজের জন্য আগামী কয়েক দিন আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে।
৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার (৯, ১০, ১১ এবং ১৫ মার্চ বাতিল)
৬৮০৮৯/৬৮০৯০ মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু (১০, ১৩ এবং ১৫ মার্চ বাতিল)
৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডি-চন্দ্রপুরা-ভোজুডি মেমু (১০, ১৩ এবং ১৫ মার্চ বাতিল)
১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু (১০ মার্চ বাতিল)
এ ছাড়াও এই সাতদিন আদ্রা ডিভিশনের একাধিক মেমু প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। অনেক ক্ষেত্রে ট্রেন চলাচলের সময়ও নিয়ন্ত্রণ করা হবে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের আরও উন্নত মানের পরিষেবা দিতে প্রয়োজন সংস্কার কাজ। সেই কারণেই এই একাধিক ট্রেন বাতিল এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে। তবে রেলের এই সিদ্ধান্তে ফলে কয়েক হাজার নিত্যযাত্রী বিপাকে পড়তে চলেছেন, তা বলাই বাহুল্য।