• বনগাঁ থেকে গ্রেপ্তার ওসমান হাদির হত্যার ২ অভিযুক্ত
    আজকাল | ০৯ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য পুলিশের বড়সড় সাফল্য। ভারত-বাংলাদেশের বনগাঁ সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেপ্তার করা হয়েছে, রাহুল উর্দু ফয়সাল করিম মাসুদ (৩৭ বছর) এবং আলমগির হোসেন (৩৪ বছর)। জানা গিয়েছে, রাহুল পটুয়াখালীর বাসিন্দা ও আলমগির ঢাকার বাসিন্দা। এরা দু'জনেই বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যায় অভিযুক্ত।

    প্রতিবেশি দেশে অপরাধের পর রাহুল ও আলমগির ভারত-বাংলাদেশের মেঘায়লয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে আসে। এ দেশের নানা জায়গায় ঘুরে সুযোগ পেলেই ফের এই দু'জন বাংলাদেশে ফেরার প্রস্তুতি শুরু করেছিল। ফলে তারা বনগাঁ সীমান্ত অঞ্চল গা ঢাকা দিয়েছিল। এদের কথা গোপনসূত্রে জানতে পারে পুলিশ। শনিবার গভীর রাতে চলে অভিযান। তাতেই সাফল্য মেলে। শেষে মধ্যরাতে বনগাঁ এলাকা থেকে হাদি হত্যায় অভিযুক্ত দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

    রাহুল উর্দু ফয়সাল করিম মাসুদ এবং আলমগির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়। ধৃত দু'জনেরই পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে। পুলিশ জানিয়েছে, আরও তদন্ত চলছে।

    নির্বাচনী আবলে ২০২৫ সালে ১২ ডিসেম্বর বাংলাদেশে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী ও ইনকেলাব মঞ্চেক অহ্বায়ক ওসমান হাদিকে। জুলাই অভ্যুথ্থান ও তার পরবর্তী সময়ে আওয়ামি লিগ ও ভারত বিরোধী বক্তব্যের জন্য বার-বার প্রচারে এসেছিলেন ওসমান হাদি। তাঁর মৃত্যুতে উত্তাল হয় গোটা বাংলাদেশ। ঢাকা মহানগর পুলিশ সেই সময় দাবি করেছিল, হাদি হত্যার অপরাধীরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে।

     
  • Link to this news (আজকাল)