• ভোটে রাজনীতির খেলা হবে, ধরনা মঞ্চ থেকে হুঙ্কার মমতার
    দৈনিক স্টেটসম্যান | ০৯ মার্চ ২০২৬
  • এদিনের হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচের কথা উল্লেখ করে তিনি জানান, ‘আজ ভারতের খেলা আছে। খেলাকে সম্মান জানিয়ে আমরা মিটিং শুরু করব ৩টের ১০ মিনিট নাগাদ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ করব। সঙ্গে রমজান চলেছে, তাই তাড়াতাড়ি করব।‘  মমতা আরও বলেন, বাংলা সবসময় খেলাধুলোকে ভালোবাসে, তাই আজকের ফাইনালও সম্মান জানানো হবে।

    তবে রাজনৈতিক লড়াই ভোটের সময়েই হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল উন্নয়নকে হাতিয়ার করে আত্মবিশ্বাসী। বিরোধীদের উদ্দেশে জয়ী হওয়ার চ্যালেঞ্জও ছাড়তে দেখা যায়। একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান বিপুল জনপ্রিয়তা পেয়েছিল, আর ভোটের মুখে ফের তা শুনে দলের নেতা-কর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন।

    এদিনের মঞ্চে দাঁড়িয়ে হাঁড়ি, কড়াই, খুন্তি হাতে গ্যাসের মূল্যবৃদ্ধিরও প্রতিবাদ করেন মমতা।সঙ্গে হাতজোড় করে উপস্থিতদের নমস্কার জানান। মঞ্চে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে ও মেয়েকে। ছোট্ট ছেলে আয়াংশও মঞ্চ এবং দর্শকদের প্রতি নমস্কার জানিয়ে বাঙালি পরিবারের সাংস্কৃতিক শিক্ষার প্রতিচ্ছবি দেখিয়েছে। এ দৃশ্য দেখে উপস্থিতরা মুগ্ধ হন।

    এভাবে ধরনার মধ্যে রাজনৈতিক বার্তা, খেলাধুলার প্রতি শ্রদ্ধা এবং সামাজিক প্রতিবাদ একসঙ্গে মিশেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মীরা উদ্দীপ্ত হয়ে বিজেপি-বিরোধী অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছে। কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট ফাইনালের আগে সভা শেষ করায় সবকিছু সময়মতো সম্পন্ন হয়েছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)