• জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক, বিরাট অভিযোগ চন্দ্রিমার
    আজকাল | ০৯ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার শহরে পৌঁছেছে কমিশনের ফুল বেঞ্চ। কলকাতায় পা দিয়েই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এসবের মাঝেই, সোমবার সকালে সর্বদলীয় বৈঠক ডেকেছিল কমিশন। সেখানেই তৃণমূলের প্রতিনিধিদল হাজির হয়। ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব কুমার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, তাঁদের কথা শোনা হয়নি। মহিলাদের প্রতি কমিশনের কোনও সম্মান নেই, এমনটাও অভিযোগ চন্দ্রিমার।

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তুলে ধরেন, বৈঠকে কোন কোন প্রসঙ্গের উত্থাপন করেছিল বাংলার শাসক দল। যাঁরা বৈধ ভোটার তাঁদের কারও নাময এন না বাদ যায়, তা দেখার আর্জি জানিয়েছে। তারপরেই কার্যত কমিশনকে তোপ দাগেন চন্দ্রিমা। বলেন, 'যেমন প্রতিবার, কএকাই বলেন, একাই বললেন, কিছু সময় পর ক্ষিপ্ত হয়ে গেলেন। বলছেন সুপ্রিম কোর্টে গিয়েছেন, সেখানে সব আছে যখন আর কিছু বলার নেই।' চন্দ্রিমার প্রশ্ন, 'সুপ্রিম কোর্টে যাওয়া অন্যায় নাকি? আমাদের অধিকার রয়েছ সুপ্রিম কোর্টে  যাওয়ার, তারজন্য গিয়েছি।'

    এর পরেই আরও বড় অভিযোগ করেন তিনি। বলেন, 'আমি একজন মহিলা, আমাকে বলছেন ডোন্ট শাউট। আমি বললাম কীভাবে বলছেন আপনি। বোঝা যাচ্ছে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই। তারজন্যই মহিলাদের কেটে দিচ্ছেন এখানে।'  সঙ্গেই চন্দ্রিমা বলেন, 'আমার নাম না থাকলে সেটা প্রমাণ করার দায়িত্ব তো আপনার! কেন আমাকে লাইনে দাঁড়াতে হবে? উত্তর দেবেন না? সব সুপ্রিম কোর্টে আছে যদি, আমাদের ডাকলেন কেন?'  বাংলার মানুষের অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টে যাওয়া কোনওভাবেই অপরাধ নয়, সাফ বার্তা তৃণমূলের  চন্দ্রিমা ভট্টাচার্যর। 

    এদিন ফিরহাদ হাকিম বলেন, 'এখানে একটা ধারণা তৈরি করে দএয়া হয়েছে, বিজেপিএ কতা ধারণা তৈরি করেছে বাংলায় অনুপ্রবেশকারী আছে। কিন্তু আপনারা তো এই দু’মাসের প্রক্রিয়ায় তার কোনও প্রমাণ খুঁজে পেলেন না।' ফিরহাদের বক্তব্য, এই প্রক্রিয়ায়, নিজেদের ভারতীয় নাগরতিক হিসেবে প্রমাণ করতে গিয়ে হেনস্থার মুখোমুখি সাধারণ মানুষ। ফিরহাদ জানিয়েছেন, গেরুয়ায় শিবিরের কথা শুনে নীতি তৈরিতে গিয়ে ভুল করেছে কমিশন। কোনও নাগরিক যাতে বঞ্চিত না হন, সেই আর্জি জানিয়েছেন তিনিও, বার্তা তেমনটাই। 

     
  • Link to this news (আজকাল)