• ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ ইঙ্গিত অভিষেকের, অফিসারদের ‘ভয় দেখানোর’ অভিযোগে জ্ঞানেশকে আক্রমণ মমতার
    এই সময় | ১০ মার্চ ২০২৬
  • সোমবার ধর্নামঞ্চ থেকে ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ ইঙ্গিত দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকায় নাম বাদ গেলে পরবর্তীকালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে দাবি করেন অভিষেক। অন্য দিকে, নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের বৈঠকে রাজ্যের বেশ কিছু প্রশাসনিক কর্তাদের ভূমিকায় ক্ষোভ প্ৰকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিষয়টি নিয়ে এ দিনের ধর্নামঞ্চ থেকে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    অভিষেক এ দিন ধর্নামঞ্চে জানান, দিল্লি থেকে এক আমলা তাঁকে ফোন করেছিলেন। কেন্দ্রীয় সরকারের ‘বৃহত্তর ষড়যন্ত্র’ রয়েছে বলে সেই আমলা দাবি করেছেন। অভিষেকের বক্তব্য, ‘গরিবের অ্যাকাউন্টে যে টাকা আছে, সেই টাকা আত্মসাৎ করবেন বিজেপি নেতারা। পরবর্তীকালে যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে গেলে বলবে কেওয়াইসি (KYC) জমা করতে, ভোটার কার্ড চাওয়া হবে। ভোটার কার্ড দিতে না পারলে মোদী বাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজেদের নামে নেবে। এটাই এঁদের ষড়যন্ত্র।’

    পাশাপাশি, চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম কেন ‘Under Adjudication’ রাখা হয়েছে, তা নিয়েও নতুন অভিযোগ তুলেছেন অভিষেক। তাঁর দাবি, এই ৬০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোটার ‘ম্যাপিং’ ছিল অর্থাৎ তাঁদের পরিবারের কারও নাম ২০০২ সালের তালিকায় রয়েছে। এর পরেও কেন ৬০ লক্ষ ভোটারের নাম ‘Under Adjudication’ রাখা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। বিষয়টি সুপ্রিম কোর্টে পেশ করা হবে বলেও জানান অভিষেক।

    রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ভাবে পরিচালনার করার ব্যাপারে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশন। সূত্রের খবর, সেখানেই একাধিক প্রশাসনিক কর্তাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন জ্ঞানেশ কুমার। এমনকী, মে মাসের পরেও প্রশাসনিক কর্তদারে কাজে নজর রাখা হবে বলে জানিয়েছে কমিশন। বিষয়টি নিয়ে ফুঁসে উঠে মমতা বলেন, ‘অফিসারদের যাঁরা ভয় দেখাচ্ছেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। এখানকার মানুষ মাথানত করে না। ভোটার দু’মাস পরেও জবরদস্তি করবেন। আমাদের অফিসাররা ট্যাক্টফুলি হ্যান্ডল করে নেবেন।’

    ২০২১ সালের নির্বাচনে আট দফায় ভোট হয়েছিল। এ বার এক বা দুই দফায় ভোট করার ব্যাপারে আর্জি জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। বিষয়টি নিয়ে এ দিন অভিষেক বিজেপি আক্রমণ করে বলেন, ‘যতগুলি দফায় ভোট করান, সব দফারফা হবে। গতবারের ভোটেও গণতান্ত্রিকভাবে পর্যদুস্ত করেছিলাম, এ বারের যত দফায় ভোট হোক, গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে।’

  • Link to this news (এই সময়)