• Breaking News Live: LPG সঙ্কটে ব্যাপক প্রভাব হোটেল ব্যবসায়, ২০ শতাংশ রেস্তোরাঁ বন্ধ
    এই সময় | ১০ মার্চ ২০২৬
  • বিচার বিভাগের দুর্নীতি উল্লেখ করে সুপ্রিম কোর্টের রোষানলে NCERT। অষ্টম শ্রেণির সমাজ বিজ্ঞানের বিতর্কিত বইটি প্রত্যাহার করল NCERT। প্রত্যাহার করা হলো বইটিও।

    মুখ্য নির্বাচন কমিশনার ও কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে পৌঁছলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী ভট্টাচার্য।

    ইরান-ইজ়রায়েল যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কটের প্রভাব রেস্তোরাঁর ব্যবসায়। মুম্বইয়ের ২০ শতাংশ রেস্তোরাঁয় রান্নার সিলিন্ডার না থাকার কারণে পড়ল তালা।

    সপ্তাহের প্রথম সেশনে ধসের পরে মঙ্গলবার পজ়িটিভ ওপেনিং হলো দেশের শেয়ার বাজারের। এ দিন এক্সচেঞ্জ খোলার পরে সেনসেক্স বেড়েছে ০.৪৯ শতাংশ বা ৩৮৭ পয়েন্ট এবং নিফটি৫০ বেড়েছে ০.৫২ শতাংশ ১২১ পয়েন্ট।

    মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত সাতজন শ্রমিকের। সোমবার সন্ধে আটটা নাগাদ হরিয়ানার গুরুগ্রামে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গুরুগ্রামের গ্লোবাল সোসাইটির সিধরাওয়ালি এলাকায় নির্মীয়মাণ পাঁচিল ভেঙে পড়ে। সেই ভাঙা পাঁচিলের নীচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে ভিওয়াড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন।

    মঙ্গলবার বেলুড় মঠে গিয়ে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার পরে দক্ষিণেশ্বরে পুজো দিতে যান তিনি। সেখানেও তাঁকে কালো পতাকা দেখানো হয়। চলে গো-ব্যাক স্লোগানিং।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গে সপ্তাহজুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

  • Link to this news (এই সময়)