• আজও কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি, কোন কোন জায়গায় হলুদ সতর্কতা?
    আজ তক | ১০ মার্চ ২০২৬
  • সোমবার থেকে ভ্যাপসা গরম টের পাচ্ছে কলকাতা। যদিও দিনের সর্বোচ্চ মাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। তবে শীতের পর গরমের প্রথম ধাক্কায় হাঁসফাঁস অবস্থা আমজনতার। শহরে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। IMD-র আপডেট অনুযায়ী, আজ মঙ্গলবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

    কলকাতায় বৃষ্টিপাত

    হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। আবার দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

    দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কী অবস্থা?

    আজ পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া  উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

    উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কী অবস্থা?

    উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা-সহ এদিন সব জায়গাতেই হালকা-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় আংশিক ভাবে বজ্রপাত সহ ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) বইতে পারে।

    তবে বৃষ্টির জেরে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। উল্টে  পারদ চড়তে পারে দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রাও একই রকম থাকবে আগামী অন্তত চার দিন। তার পর সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে।

     
  • Link to this news (আজ তক)