পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ইএম বাইপাসের কসবা এলাকায় ওই কেক প্রস্তুতকারী সংস্থার কারখানা রয়েছে। সোমবার রাত আটটার পর কারখানার ভিতর আগুন দেখতে পাওয়া যায়। কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বাইরে বেরিয়ে আসে। খবর যায় পুলিশ ও দমকলে।
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। এলাকাটিকে ঘিরে ফেলা হয়।তিনটি ইঞ্জিনের সাহায্যে অবশেষে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই ওই আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কারখানার কাগজপত্র ঠিক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।