• পাকিস্তানে পাচার নৌসেনার গোপন তথ্য! যোগীরাজ্যে গ্রেপ্তার ‘ISI চর’ জওয়ান
    এই সময় | ১১ মার্চ ২০২৬
  • মঙ্গলবার উত্তরপ্রদেশে বড় মাপের গুপ্তচর চক্রের পর্দাফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (UP ATS)। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টারসার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI-এর হয়ে কাজ করার অভিযোগে আদর্শ কুমার ওরফে লাকি নামে ভারতীয় নৌসেনার এক জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। লাকির বাড়ি উত্তরপ্রদেশের আগ্রা শহরে।

    UP ATS-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ বছর বয়সি ওই যুবক কেরালার কোচিতে ভারতীয় নৌসেনার সাদার্ন ন্যাভাল কম্যান্ডে ‘ল্যান্স নায়েক’ পদে কর্মরত। তাঁর বাড়ি আগ্রার কাগারোলে। ISI এজেন্টদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধজাহাজের ছবি ও কৌশলগত তথ্যের মতো দেশের অত্যন্ত সংবেদনশীল তথ্যাবলী পাকিস্তানে পাচার করতেন তিনি বলে অভিযোগ। তদন্তে জানা গিয়েছে, এই চরবৃত্তির বিনিময়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত টাকা নিতেন আদর্শ।

    ইলেক্ট্রনিক ও ফিজিক্যাল নজরদারির মাধ্যমে নির্দিষ্ট প্রমাণ মেলার পরেই মঙ্গলবার (১০ মার্চ) তাঁকে গ্রেপ্তার করা হয়। সংবাদসংস্থা ANI আরও জানিয়েছে, এদিনই তাঁকে লখনউয়ের আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নৌবাহিনীর জওয়ান হয়ে টাকার বিনিময়ে এই ভাবে দেশের সংবেদনশীল ও কৌশলগত তথ্য ফাঁস করে দেওয়া দেশের নিরাপত্তার জন্য বড় মাপের অশনিসঙ্কেত।

  • Link to this news (এই সময়)