• জঙ্গিদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ, কাজ থেকে বরখাস্ত জল শক্তি বিভাগের তিন কর্মী
    এই সময় | ১১ মার্চ ২০২৬
  • জঙ্গিদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ উঠেছিল আগেই। তদন্তে তার ‘প্রমাণ’ পাওয়াও গিয়েছে। এই ‘প্রমাণ’ পাওয়ার পরেই জলশক্তি বিভাগের (Jal Shakti department) তিন জন কর্মীকে বরখাস্ত করল জম্মু ও কাশ্মীর সরকারের সরকার। যে তিন জনকে চাকরি থেকে বরখাস্ত (sacked) করা হয়েছে তাঁরা সকলেই দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন। জঙ্গিদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে এই প্রথম কাউকে চাকরি থেকে বরখাস্ত করার সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরের সরকারের তরফে।

    জলশক্তি বিভাগের (( Jal Shakti department) আর্থিক কমিশনার জানিয়েছেন, জম্মু কাশ্মীরের ( Jammu and Kashmir) স্বরাষ্ট্র বিভাগের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।

    জানা গিয়েছে, যাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে তাঁরা হলেন কিশতওয়ারের লিয়াকত আলি ভাগওয়ান এবং কাউসার হুসেন ভাগওয়ান এবং অনন্তনাগ জেলার শওকত আহমেদ জারগার। তাঁদের বিরদ্ধে UAPA ধারাতেও মামলা দায়ের করা হয়।

    এর আগেও জঙ্গি কার্যকলাপের (terror link) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অনেকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই তালিকা আছেন এই পুলিশ কর্মীও। এত দিন, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সরকারি কর্মীদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হতো জম্মু কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Governor)-এর তরফে। গত তিন বছরে অন্তত ৮০ জনকে এই অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

    তবে এ বারের পদ্ধতি নিয়ে এই নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনাল কনফারেন্স ( National Conference) দলের নেতারা। প্রশ্ন তুলেছেন হজরতবালের বিধায়ক সলমন সাগরও। তার দাবি, যদি কেউ দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে, চাকরিচ্যুত করে কারও জীবন নষ্ট করার আগে তাঁদের নিজেদের ব্যক্তব্য উপস্থাপনের ন্যায্য সুযোগ দেওয়া উচিত।

    যদিও বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ জম্মু কাশ্মীরের জল শক্তি মন্ত্রী জাভিদ রানা। তাঁর দাবি, অভিযোগ ওঠার পরে বিস্তারিত তদন্তের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। তিনি জানিয়ছেন, যাঁদের বরখাস্ত করা হয়েছে তাঁদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ চার্জশিট (chargesheet) জমা দিয়েছে। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছে বলে অভিযোগ।

  • Link to this news (এই সময়)