দিনদুপুরে বেআইনি ভাবে মাটি চুরির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে ডাম্পার ভর্তি করে মাটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বারুইপুর খানা এলাকার হাড়দহ পঞ্চায়েত এলাকায়। স্থানীয়দের দাবি, একাধিক ডাম্পারে করে ওই এলাকা থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে।
গ্যাসের দামবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে অটো পরিষেবায়। সরকারিভাবে অটোভাড়া না বাড়লেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন রুটে। অনেক ক্ষেত্রেই অটোচালকেরা নিজেরাই স্বীকার করছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। অটোচালকদের বক্তব্য, সম্প্রতি গ্যাসের দাম বেড়েছে। পাশাপাশি পাম্পে গিয়ে পর্যাপ্ত গ্যাসও পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে কাটা গ্যাসের দোকান থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে তাদের। এই অতিরিক্ত খরচ সামাল দিতেই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি চালকদের একাংশের।
উত্তরপ্রদেশের শাহজাহানপুরে বুধবার ভোরে বাস ও গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু চার জনের। গুরুতর জখম তিন জন। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ফারুখাবাদ থেকে একটি বাস বরেলি ডিপোয় যাচ্ছিল। গাড়িটি আসছিল আগ্রা থেকে সকাল সাড়ে সাতটা নাগাদ বিশালপুর-বব্বর জাতীয় সড়কের আলহাগঞ্জ এলাকায় বাস ও গাড়ির সংঘর্ষ হয়। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।
পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে জ্বালানি সরবরাহ নিয়ে সঙ্কট। মঙ্গলবার এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যুদ্ধ পরিস্থিতি নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এই নিয়ে যুদ্ধ আবহে ইরানে তৃতীয়বার ফোন জয়শঙ্করের।