কেন্দ্র যতই আশ্বাস দিক, LPG-র জোগান নিয়ে ব্যাপক আশঙ্কায় সাধারণ নাগরিকেরা। গ্যাস না থাকায় ইন্ডাকশন কুকার ব্যবহারের ঝোঁক বাড়ছে। কিন্তু সবার বাড়িতে তো ইন্ডাকশন কুকটপ বা সেখানে রান্না করার উপযোগী বাসন নেই। তাই সেই সামগ্রী কেনার আগে নজর পড়ছে কী ভাবে হিসাব করে খরচ করা যায় বাড়ির রান্নার গ্যাস। এই বিষয়টি নিয়ে পরামর্শ দিয়েছে রাষ্ট্রায়ত্ত অয়েল মার্কেটিং কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)।
IOC-তাদের X হ্যান্ডলে একটি পোস্টে জানিয়েছে, গ্যাস বাঁচানোর জন্য তারা ভরসা করতে বলছে প্রেশার কুকারের উপর। X পোস্টে জানানো হয়েছে, প্রেশার কুকারে রান্না করলে অনেকটাই গ্যাস বাঁচানো যায়।
বেশ কিছু ধরনের রাইস কুকারে সেপারেটর ব্যবহার করে একসঙ্গে নানা ধরনের রান্না করা যায়। ফলে একবার গ্যাস জ্বালিয়ে একসঙ্গে ভাত, ডাল, তরকারি করে নেওয়া যাবে। তার ফলে বার বার গ্যাস খরচ হবে না। সিলিন্ডারও চলবে বহুদিন। গ্যাস ফুরোতে সময় লাগলে খরচও কমবে, নতুন গ্যাস সিলিন্ডারের জন্য সময়ও থাকবে হাতে।