• জাতীয় পতাকা জড়িয়ে বান্ধবীর সঙ্গে নাচ, ঘনিষ্ঠ হওয়া—হার্দিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
    এই সময় | ১২ মার্চ ২০২৬
  • বিশ্বকাপ জিতেও স্বস্তি নেই। এ বার আইনি জটিলতায় পড়লেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বেঙ্গালুরুর শিবাজি নগর থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্বকাপ জয়ের পর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেলিব্রেশনের সময়ে তিনি জাতীয় পতাকারা অবমাননা করেছেন বলে অভিযোগ।

    পুনের আইনজীবী ওয়াজেদ খান বিদকর এই অভিযোগ দায়ের করেছেন বেঙ্গালুরুর শিবাজি নগর থানায়। তিনি হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, টিম ইন্ডিয়ার প্লেয়ারদের সেলিব্রেশনের অনেক ভিডিয়ো দেখা গিয়েছে। সেখানে একটি ভিডিয়োতে দেখা গিয়েছে হার্দিক জাতীয় পতাকা কাঁধে জড়ি নাচছেন ও মাঠে দৌড়চ্ছেন। অন্য একটি ভিডিয়োতে দেখা গিয়েছে হার্দিক পোডিয়ামে বান্ধবীর সঙ্গে শুয়ে আছেন গায়ে পতাকা জড়িয়ে। যা জাতীয় পতাকা অবমাননার সমান।

    সংবাদসংস্থা ANI-কে অভিযোগকারী বলেন, ‘আমরা দেখেছি হার্দিক জয় উদযাপন করতে বান্ধবীর সঙ্গে নাচছেন। ওনার পিঠে জাতীয় পতাকা লাগানো। ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ২ নম্বর ধারা অনুযায়ী, আমাদের জাতীয় পতাকা মর্যাদা রক্ষা করা উচিত। হার্দিক আনন্দে এতটাই মেতে গিয়েছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়ে পড়েন। আমার মতে এটা জাতীয় পতাকার অপমান।’

    ঘটনাটি গুজরাটের আমেদাবাদে হওয়ায় বেঙ্গালুরুর পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকর করেন বলে অভিযোগ। এর পর তিনি জানান, দেশের পতাকার অপমান গোটা দেশের কাছে লজ্জার। তাই যে কোনও জায়গায় অভিযোগ করা যা.। এর পরেই অভিযোগ দায়ের হয়।

    এই গোটা ঘটনাটি নিয়ে অবশ্য হার্দিক এখনও মুখ খোলেননি। আপাতত বিশ্বকাপের পর তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এর পর মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দেবেন।

  • Link to this news (এই সময়)