পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব মধ্যবিত্তের হেঁশেল ছাড়িয়ে এ বার মিড ডে মিলেও। স্কুল থেকে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরে মজুত থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার প্রায় শেষের মুখে। শিশু পড়ুয়াদের মুখে দ্বিপ্রাহরিক আহার কিভাবে তুলে দেওয়া হবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা।
নয়ডায় সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক। বৃহস্পতিবার সকালে নয়ডার ফেজ-১ থানার অন্তর্গত সেক্টর-৪-এ অবস্থিত ক্যাপিটাল পাওয়ার সিস্টেম লিমিটেড কোম্পানিতে আগুন লেগে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ ও দমকল। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সিনিয়র পুলিশ আধিকারিকরা ও গৌতম বুদ্ধ নগরের সিএফও।
তারাতলা রোডে জলের ভালভ ফেটে বিপত্তি। গোটা রাস্তায় জল থৈ থৈ অবস্থা। বুধবার রাতে আচমকা এই ঘটনা ঘটে ৮০ নম্বর ওয়ার্ডে। তারপর ট্যাঙ্ক নিয়ে এসে ব্ল ভ্যাক মেশিন দিয়ে রাস্তার জল সরানো হচ্ছে। জলের প্রেসারেই ভালভ ফেটে বেরিয়ে গিয়েছে বলে খবর।
বুধবার গভীর রাতে দিল্লির উত্তম নগর এলাকায় ঝুপড়ি বস্তিতে আগুন লাগে। প্রায় ৩০০ থেকে ৪০০টি ঝুপড়ি পুড়ে যায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। রাত প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে পৌঁছয় প্রায় ২৩টি দমকলের ইঞ্জিন পৌঁছায়।