• রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আরএন রবি, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার
    এই সময় | ১২ মার্চ ২০২৬
  • বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন IPS রবীন্দ্র নারায়ণ রবি (RN RAVI)। বৃহস্পতিবার লোকভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিধানসভার অধ্যক্ষ, রাজ্য পুলিশের ডিজি-সহ অন্যরা। উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

    শপথবাক্য পাঠের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেন রাজ্যপাল আরএন রবি। একে অন্যকে নমস্কার-প্রতি নমস্কার জানান তাঁরা। আরএন রবি ১৯৭৬-এর ব্যাচের কেরলম ক্যাডারের IPS অফিসার। CBI ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালন করেছেন তিনি।

    ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে ছিলেন আরএন রবি। ২০২১ সাল থেকে তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন তিনি। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে একাধিক বার সংঘাতে জড়িয়েছেন আরএন রবি।

  • Link to this news (এই সময়)