• বজবজে ভয়াবহ বিস্ফোরণ, মৃত এক, উড়ল গ্যারাজের ছাউনি
    এই সময় | ১২ মার্চ ২০২৬
  • বজবজে ঝালাইয়ের গ্যারাজে বিস্ফোরণ, মৃত এক (Blast in Budge Budge)। আহত আরও এক। বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে একটি ঝালাইয়ের গ্যারাজ আছে। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ নাগাদ এই বিস্ফোরণ হয়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা শেখ নিজামউদ্দিনের ওই গ্যারাজ। সেখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে একটি ট্যাঙ্কার গাড়ির ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময়ে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারাজের টিনের ছাউনি উড়ে যায়।

    এই ঘটনায় দুই ব্যক্তি গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বজবজের ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আর এক জন চিকিৎসাধীন। কী ভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে বজবজ থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)