• পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আরএন রবি
    দৈনিক স্টেটসম্যান | ১৩ মার্চ ২০২৬
  • তবে এই শপথ অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, আমন্ত্রণ জানানো হলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টির কোনও প্রতিনিধিকেও সেখানে দেখা যায়নি। নতুন রাজ্যপাল আর এন রবি প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন।

    প্রসঙ্গত, গত ৫ মার্চ আচমকাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন আনন্দ বোস। সেই দিনই তাঁর উত্তরসূরি হিসেবে আর এন রবির নাম ঘোষণা করা হয়। বুধবার কলকাতায় পৌঁছন আর এন রবি। একই সন্ধ্যায় শহর ছাড়েন আনন্দ বোস এবং নিজের রাজ্য কেরলে ফিরে যান। রাজ্য ছাড়ার আগে লোক ভবনের সামাজিক মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে একটি আবেগঘন খোলা চিঠি পোস্ট করেন। সেখানে রাজ্যের মানুষের প্রতি নিজের গভীর আবেগ ও সম্পর্কের কথা উল্লেখ করেন।

    উল্লেখ্য, গত প্রায় দেড় দশকে গোয়েন্দা দপ্তরের প্রাক্তন কর্তার মধ্যে দ্বিতীয় ব্যক্তি হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন আর এন রবি। এর আগে ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন গোয়েন্দা প্রধান ও প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। চলতি বছর রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই আবহেই প্রাক্তন গোয়েন্দা শীর্ষকর্তা আর এন রবির রাজ্যপাল পদে নিয়োগ ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)