• মধ্যরাতে পাইপলাইনে বিপত্তি, জলে ভাসল তারাতলা রোড
    বর্তমান | ১২ মার্চ ২০২৬
  • কলকাতা, ১২ মার্চ: মধ্যরাতে বিপত্তি। দক্ষিণ কলকাতার তারাতলা রোডে ফেটে গেল জলের পাইপ লাইনের ভালভ। যার ফলে জলে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। সারারাত ধরে কাজ চালিয়ে রাস্তা থেকে জল নামিয়েছেন পুরসভার কর্মীরা। ক্ষতিগ্রস্ত জলের পাইপলাইন মেরামতের কাজ চলছে।

    স্থানীয় বাসিন্দা ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আচমকা ৮০ নম্বর ওয়ার্ডে পানীয় জলের পাইপ লাইনের ভালভ ফেটে যায়। এর ফলে রাস্তায় জল থই ইথ অবস্থা হয়। তারাতলা রোডের পাশাপাশি সাহাপুর, জেমস লং সরণিও জলে ভেসে গিয়েছে।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন পুরসভার কর্মীরা। তারপর ট্যাংক নিয়ে এসে ব্ল ভ্যাক মেশিনের মাধ্যমে রাস্তার জল সরানো হচ্ছে। কিভাবে পাইপ লাইনের ভালভ ফেটে গেল, তা নিয়ে এখনই সম্পূর্ণ নিশ্চিত নন পুরসভার ইঞ্জিনিয়ররা। জলের অত্যাধিক চাপের ফলে এই বিপত্তি ঘটেছে বলে তাঁদের প্রাথমিক অনুমান।
  • Link to this news (বর্তমান)