• LPG সঙ্কট রুখতে নবান্ন ঠিক কী কী SOP দিল? কালোবাজারিই ভাবাচ্ছে রাজ্য সরকারকে
    আজ তক | ১৩ মার্চ ২০২৬
  • LPG সঙ্কট তীব্র। তার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার এবার গ্যাসের সরবরাহ নিয়ে SOP তৈরি করে দিল। LPG সরবরাহ এবং বিতরণে নজরদারি নিশ্চিত করতে এই SOP জারি করেছে নবান্ন। পাশাপাশি সরবরাহ সংক্রান্ত অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করার জন্য ২৪X৭ কন্ট্রোল রুমও খোলা থাকছে। 

    কী কী বলা হয়েছে SOP-তে?
    > LPG সরবরাহ এবং বিতরণ নিয়মিত পর্যবেক্ষণ করা
    > বাজারে সরবরাহ স্থিতিশীল রাখা
    > সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা

    নবান্নের নির্দেশিকা
    > পর্যবেক্ষক কমিটি গঠন
    > নিরবিচ্ছিন্ন সরবরাহের ব্যবস্থাপনা
    > জোগান নিয়ে রাজ্য স্তরের নজরদারি
    > জোগান নিয়ে ডিজিটাল ড্যাশবোর্ড
    > জেলা স্তরে পর্যবেক্ষণের জন্য কমিটি
    > কালোবাজারি রুখতে পদক্ষেপ
    > গ্রাহকদের তথ্য দিয়ে সাহায্য
    > বিকল্প জ্বালানির ব্যবস্থা 

    কন্ট্রোল রুম
    নবান্নে তৈরি করা হচ্ছে কন্ট্রোল রুম। যেখান থেকে LPG সরবরাহ এবং ব্যবস্থার সমন্বয় ও পর্যবেক্ষণ করা হবে। এই কন্ট্রোল রুমে থেকে-
    > LPG মজুত পরিস্থিতি দেখা হবে
    > সিলিন্ডারের সরবারহে নজরদারি চালানো হবে
    > বিভিন্ন জেলায় সরবরাহের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। 
    পাশাপাশি জেলা প্রশাসন, ডিস্ট্রিবিউটার এবং তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে সরবরাহ ব্যবস্থায় কোনওরকম সমস্যা হলে তা দ্রুত সমাধান করা হবে। 

    রাজ্যস্তরের মনিটরিং কমিটি
    সরকার একটি স্টেট লেভেল LPG ক্রাইসিস মনিটরিং কমিটি গঠন করেছে। যার সভাপতিত্ব করবেন মুখ্যসচিব। এই কমিটিতে থাকবে
    > খাদ্য সরবরাহ দফতর 
    > স্কুল শিক্ষা দফতর
    > স্বাস্থ্য দফতর
    > দুর্যোগ ব্যবস্থাপনা
    > পরিবহণ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা
    > তেল বিপণন সংস্থার প্রতিনিধিরা
    এই কমিটি নিয়মিত বৈঠক করে রাজ্যে LPG সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় নীতিগত নির্দেশ দেবে। 

    জেলা স্তরে নজরদারি
    প্রতিটি জেলাতেও মনিটরিং ব্যবস্থা চালু করা হচ্ছে। যাতে-
    > গৃহস্থালির গ্রাহকরা
    > হাসপাতাল
    > স্কুল
    > অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
    সময়মতো LPG  সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে পারে। 

    কালোবাজারি রোধে কড়া নজর
    SOP-তে LPG সিলিন্ডার মজুত করা, কালোবাজারি ও অন্যত্র সরিয়ে দেওয়া রোধে কঠোর নজরদারির কথাও বলা হয়েছে। প্রশাসন, ডিস্ট্রিবিউটার এবং তেল সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে। 

     
  • Link to this news (আজ তক)