ঋতুস্রাব চলাকালীন সবেতন ছুটি অর্থাৎ মেনস্ট্রুয়াল লিভ বাধ্যতামূলক ভাবে (Mandatory Menstrual Leave) চালু হলে তা আদতে মহিলাদের কেরিয়ারের জন্য ক্ষতিকর। বাধ্যতামূলক ‘পিরিয়ড লিভ’ (Period Leave) চালুর বিষয়ে এমনই উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kant) এবং বিচারপতি জয়মাল্য বাগচীর (Justice Joymalya Bagchi) ডিভিশন বেঞ্চ। তাঁদের মতে, প্রতি মাসে মহিলা কর্মীকে বাধ্যতামূলক ভাবে ছুটি দিতে সংস্থাকে বাধ্য করলে, মহিলা কর্মী নিয়োগের হার আরও কমার আশঙ্কা তৈরি হবে। তবে এ ব্যাপারে কেন্দ্রকে বিবেচনা করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।
বিস্তারিত আসছে...