• ব্রিগেডে মোদী, শনিবার কলকাতার কোন রাস্তায় ট্র্যাফিক কেমন থাকবে? লালবাজার যা জানাল
    আজ তক | ১৩ মার্চ ২০২৬
  • শনিবার শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ২টোয় তাঁর সভা রয়েছে ব্রিগেডে। হাইভোল্টেজ এই সভাকে কেন্দ্র করে নিরাপত্তায় মুড়ে ফেলা হবে গোটা শহরকে। কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে? বন্ধ থাকবে কোনগুলি? অ্যাডভাইজরি প্রকাশ করল লালবাজার। 

    কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
    >  এসপ্ল্যানেড র‌্যাম্প, কেপি রোড, হলপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনসওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 
    > প্রয়োজন হলে ওই রাস্তা থেকে গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে লালবাজারের নির্দেশিকায়। 

    কোন কোন রাস্তায় পার্কিং নয়
    > ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশে, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা এভিনিউ, লাভার্স লেনে গাড়ি পার্ক করা যাবে না। 

    কোন কোন রাস্তা বন্ধ?
    > ভিভিআইপিরা যে রাস্তা ধরে যাতায়াত করবেন, যেখান দিয়ে মিছিল যাবে, সে সব রাস্তাতে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। 
    > ভিভিআইপি মুভমেন্ট থাকা রাস্তাগুলিতে ট্রাম চলাচলও স্থগিত করা হতে পারে।
    > ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও ভারী যান চলাচল করবে না। ছাড় দেওয়া হবে LPG সিলিন্ডার, তেল, CNG, পেট্রোলিয়াম, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী ভারী যানগুলিকে। 

    উল্লেখ্য, জনসভায় আসা গাড়ির জন্য ময়দানের আশপাশে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার জন্য বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই ব্যবস্থায় কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকরণ এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা মোতায়েন থাকবেন। পুলিশের অনুমান, শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ এই সভায় যোগ দিতে আসবেন। শিয়ালদা এবং হাওড়া থেকে অনেকেই পায়ে হেঁটে সভাস্থলের দিকে যেতে পারেন। ফলে ট্র্যাফিকে বিঘ্ন হতে পারে। 

     
  • Link to this news (আজ তক)